Sunday, April 12, 2026
Google search engine
Homeবিনোদনবইপত্রনিত্য জ্ঞানের অগ্নিশপথ

নিত্য জ্ঞানের অগ্নিশপথ

অভিষেক কান্তি বিশ্বাস

আমি জ্ঞানের দুরন্ত অন্বেষক,
এস অন্ধকারের প্রাচীর ভাঙি—
আমি নিত্য জ্ঞানের উচ্চারক,
অসত্যের শৃঙ্খল টানি!

জাতি–ধর্ম–বর্ণের বেড়া,
লিঙ্গের গণ্ডি ভেঙে—
মানুষের মুক্ত আত্মার ডাকে
জাগি আমি রণরঙ্গে।

আমি অন্ধকারে দীপশিখা,
ঝড়ের রাতে দিশা;
আমি জ্ঞানের অগ্নিবীণা,
সত্য আমার নিশা।

দেশ থেকে বিশ্বপ্রান্তে
খবরের ডানা মেলে,
অবহেলিত কণ্ঠের সুর
তুলি নির্ভয়ে বুকে ঢেলে।

হাস্য–কান্না, সত্য-জ্ঞান,
জীবনের বহুরূপ;
তথ্যের শাণিত তরবারিতে
কাটি বিভ্রান্তির কূপ।

আমি নই কারো পক্ষের প্রহরী,
নই বিভেদের দাস—
মানবতার মহান পতাকা
আমারই আকাশবাস।

যে কথা সত্য, বলব তাকে
অগ্নিবাণের মতো;
যে পথে জ্ঞান, হাঁটব সে পথে
দৃপ্ত শপথে যত।

নিত্য শ্রুতি—নিত্য প্রতিশ্রুতি,
জাগরণের আহ্বান;
সঠিক পথের দিশারী হয়ে
মানুষই হোক মহান।

সম্পাদনা পরিষদ, নিত্যশ্রুতি
সম্পাদনা পরিষদ, নিত্যশ্রুতিhttp://nityashruti.com
জাতি, ধর্ম, বর্ণ অথবা লিঙ্গ ভেদের উর্ধে ব্যক্তি স্বাতন্ত্রের আত্মোন্নতিকল্পে রাজ্য, দেশ তথা বিশ্বের নিত্য ঘটনাবলী, তথ্য, সাহিত্য, বিনোদন জ্ঞান ইত্যাদি পরিবেশনের মাধ্যমে ব্যক্তি সাধারণের স্বউন্নতি সাধনের প্রচেষ্টাকারী নিত্য শ্রুতি সারাক্ষণের অন্যতম শীর্ষস্থানীয় খবর ও তথ্য নির্ভর পটভূমি হওয়ার লক্ষে পথ চলা শুরু করে, সমাজের বিশিষ্টজনের অক্লান্ত প্রচেষ্টায়। নিত্য শ্রুতি নিত্য জ্ঞানের প্রতিশ্রুতি বদ্ধ। বিভ্রান্তিমূলক তথ্য পরিবেশনের মাধ্যমে ব্যক্তিবিশেষের পদস্খলন সর্বদা বর্জনীয়।
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments