Wednesday, April 8, 2026
Google search engine
Homeইত্যাদিখুঁটিনাটিব্যস্ত জীবনে মানসিক প্রশান্তির নতুন প্রবণতা: Digital Detox

ব্যস্ত জীবনে মানসিক প্রশান্তির নতুন প্রবণতা: Digital Detox

অধূনা বৈজ্ঞানিক বিপ্লবোত্তর যুগে স্মার্টফোন, সোশ্যাল মিডিয়া এবং ইলেকট্রিক ডিভাইস আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। কাজ, পড়াশোনা, জ্ঞান, বিনোদন—সবকিছুই এখন ডিজিটাল মাধ্যমে সীমাবদ্ধতায় আবদ্ধ । কিন্তু এই নির্ভরতার মাঝেই ধীরে ধীরে বাড়ছে মানসিক চাপ, উদ্বেগ এবং ক্লান্তি। বাড়ছে মানসিক সমস্যা। এই পরিস্থিতিতে নতুন করে জনপ্রিয়তা পাচ্ছে “Digital Detox”—একটি জীবনধারার পরিবর্তন, যা মানুষকে আবার বাস্তব জীবনের সঙ্গে সংযোগ স্থাপন করতে সাহায্য করছে।

ডিজিটাল ডিটক্স “Digital Detox” কী?

ডিজিটাল ডিটক্স এমন অবস্থা যে একটি নির্দিষ্ট সময়ের জন্য আপনাকে মোবাইল ফোন, কম্পিউটার, সোশ্যাল মিডিয়া বা ইলেকট্রিক ডিভাইস ব্যবহার থেকে বিরত থাকাকে বোঝায়। এটি প্রযুক্তির সম্পূর্ণ বর্জন নয়, বরং প্রযুক্তির ব্যবহারকে নিয়ন্ত্রণে আনার একটি প্রচেষ্টা, যা আপনার ক্ষতির প্রবণতা থেকে বাঁচায়।

বিশেষজ্ঞদের পরিসংখ্যান মতে, দিনে গড়ে একজন মানুষ প্রায় ৬-৮ ঘণ্টা ইলেক্ট্রিক ডিভাইস এর স্ক্রিনের সামনে কাটান। এর ফলে চোখের সমস্যা, ঘুমের ব্যাঘাত, মনোযোগের অভাব এবং মানসিক সমস্যা বাড়তে থাকে। এগুলো আমাদের ব্যক্তি জীবনে সমস্যা সৃষ্টি করছে। এই সমস্যাগুলি থেকে মুক্তি পেতে অনেকেই এখন ডিজিটাল ডিটক্সের দিকে ঝুঁকছেন।

এই প্রবণতা বাড়ার কারণ?

গত কয়েক বছরে দ্রুততার সহিত বিশ্বজুড়ে মানুষ তাদের মানসিক স্বাস্থ্যের বিষয়ে অনেক বেশি সচেতন হয়ে উঠেছে। বিশেষতঃ করোনা মহামারির পর থেকে বাড়িতে বসে কাজ করার ফলে স্ক্রিন টাইম বেড়েছে বহুগুণে।

এই পরিস্থিতিতে:

মানুষ নিজে নিজের জন্য সময় খুঁজছে
পরিবার ও পরিজনের সহিত সরাসরি সময় কাটাতে চাইছে
প্রকৃতির পূর্ণতার কাছে ফিরে যেতে আগ্রহী হচ্ছে

এই সব বিবিধঃ কারণেই ডিজিটাল ডিটক্স এখন শুধু একটি ট্রেন্ড নয়, বরং একটি প্রয়োজনীয় জীবনধারার অঙ্গ হয়ে উঠছে।

মানসিক স্বাস্থ্যের উপর এর প্রভাব:

মনোবিজ্ঞানীদের মতে, অতিরিক্ত সোশ্যাল মিডিয়া ব্যবহারের ফলে মানুষের মধ্যে একাকীত্বের বাস্তবতাহীন অলীক ভূবন তৈরী হয় যা তুলনামূলকভাবে বাস্তব মানসিকতাহীনতা তৈরি করে , যা হতাশা ও আত্মবিশ্বাসের অভাব বাড়ায়।

ডিজিটাল ডিটক্স এর ফলে:

মনোযোগ বৃদ্ধি পায়
ঘুমের গুণগত মান উন্নত হয়
উদ্বেগ কমে
মানসিক শান্তি ফিরে আসে

অনেক গবেষণায় দেখা গেছে, মাত্র একদিন সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকলেও মানুষের মনের ওপর ইতিবাচক প্রভাব পড়ে।

কীভাবে “ডিজিটাল ডিটক্স” শুরু করবেন?

মনে রাখবেন ভালো কিছু পাওয়ার জন্যে সময়, ধৈর্য এবং ত্যাগের প্রয়োজন।ডিজিটাল ডিটক্স শুরু করাটা শুরুতে কঠিন মনে হতে পারে, তবে কয়েকটি সহজ ধাপ অনুসরণ করলে এটি অনেক সহজ হয়ে ওঠে।

ছোট পরিসরে শুরু করুন

শুরুর প্রথম দিকে, প্রতিদিন ১–২ ঘণ্টার জন্য আপনার মোবাইল ফোনটি বন্ধ রাখুন। ধীরে ধীরে এই সময়সীমা বাড়াতে থাকুন।

অ্যাপগুলোর নোটিফিকেশন বন্ধ রাখুন

অপ্রয়োজনীয় অ্যাপগুলোর নোটিফিকেশন বন্ধ (Disable) করে দিন।

নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করুন

মানুষ অভ্যাসের দাস। ঘুমোতে যাওয়ার অন্তত এক ঘণ্টা আগে এবং ঘুম থেকে ওঠার এক ঘণ্টা পর পর্যন্ত মোবাইল ফোন ব্যবহার করা থেকে বিরত থাকার অভ্যাস গড়ে তুলুন।

বিকল্প উপায় খুঁজুন

বই পড়া, হাঁটতে যাওয়া, যোগব্যায়াম করা কিংবা পরিবারের সাথে সময় কাটানোর মতো বিভিন্ন কাজে নিজেকে ব্যস্ত রাখুন।

শহুরে ব্যস্ত জীবনে নতুন সংস্কৃতি

কলকাতা সহ দেশের বিভিন্ন শহরে এখন ডিজিটাল ডিটক্স ক্যাম্প বা রিট্রিটের প্রচলন শুরু হয়েছে। এই ধরনের ক্যাম্পে অংশগ্রহণকারীদের মোবাইল জমা রেখে প্রকৃতির মধ্যে সময় কাটানোর সুযোগ দেওয়া হয়।

এছাড়া অনেক ক্যাফে এবং রেস্টুরেন্টেও “No Phone Zone” চালু হয়েছে, যেখানে গ্রাহকদের মোবাইল ব্যবহার নিরুৎসাহিত করা হয়।

পরিবারে প্রতি এর প্রভাব

ডিজিটাল ডিটক্স শুধু ব্যক্তিগত নয়, পারিবারিক সম্পর্কেও ইতিবাচক প্রভাব ফেলে।

পরিবারের সদস্যদের মধ্যে যোগাযোগ বাড়ে
শিশুদের মানসিক বিকাশ ভালো হয়
সম্পর্ক আরও মজবুত হয়

বর্তমানে অনেক পরিবার সপ্তাহে অন্তত একদিন “No Gadget Day” পালন করছে।

ভারসাম্যই জীবনের মূল চাবিকাঠি

ডিজিটাল ডিটক্স মানে প্রযুক্তি থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হওয়া নয়। বরং প্রযুক্তির সঙ্গে একটি স্বাস্থ্যকর সম্পর্ক গড়ে তোলা।

বিশেষজ্ঞরা বলছেন, কাজের জন্য প্রযুক্তি প্রয়োজনীয়, কিন্তু ব্যক্তিগত জীবনে এর ব্যবহার সীমিত রাখা ব্যক্তি এবং পরিবারের জন্যে উচিত।

মানুষের ভবিষ্যৎ জীবনধারা

আগামী দিনে ডিজিটাল ডিটক্স আরও বেশি জনপ্রিয় হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বিশেষ করে তরুণ প্রজন্ম এখন থেকেই এই বিষয়ে সচেতন হচ্ছে।

স্কুল ও অফিসেও “ডিজিটাল ওয়েলবিইং” নিয়ে আলোচনা শুরু হয়েছে, যা এই ট্রেন্ডকে আরও শক্তিশালী করছে।

উপসংহার

বর্তমান ডিজিটাল যুগে, প্রযুক্তি আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠলেও, এর অত্যধিক ব্যবহার আমাদের মানসিক ও শারীরিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। তাই, মাঝেমধ্যে প্রযুক্তির জগত থেকে বিচ্ছিন্ন হয়ে প্রকৃতির সান্নিধ্যে ফিরে আসা অত্যন্ত জরুরি।

‘ডিজিটাল ডিটক্স’ কেবল একটি সাময়িক চল বা ফ্যাশন নয়—বরং এটি একটি সুস্থ, তৃপ্তিদায়ক ও ভারসাম্যপূর্ণ জীবনযাপনের পথে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

সম্পাদনা পরিষদ, নিত্যশ্রুতি
সম্পাদনা পরিষদ, নিত্যশ্রুতিhttp://nityashruti.com
জাতি, ধর্ম, বর্ণ অথবা লিঙ্গ ভেদের উর্ধে ব্যক্তি স্বাতন্ত্রের আত্মোন্নতিকল্পে রাজ্য, দেশ তথা বিশ্বের নিত্য ঘটনাবলী, তথ্য, সাহিত্য, বিনোদন জ্ঞান ইত্যাদি পরিবেশনের মাধ্যমে ব্যক্তি সাধারণের স্বউন্নতি সাধনের প্রচেষ্টাকারী নিত্য শ্রুতি সারাক্ষণের অন্যতম শীর্ষস্থানীয় খবর ও তথ্য নির্ভর পটভূমি হওয়ার লক্ষে পথ চলা শুরু করে, সমাজের বিশিষ্টজনের অক্লান্ত প্রচেষ্টায়। নিত্য শ্রুতি নিত্য জ্ঞানের প্রতিশ্রুতি বদ্ধ। বিভ্রান্তিমূলক তথ্য পরিবেশনের মাধ্যমে ব্যক্তিবিশেষের পদস্খলন সর্বদা বর্জনীয়।
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments